Bentley Bentayga Hybrid
ভোক্স ওয়াগন এর আরেকটি সহযোগী প্রতিষ্ঠান হলো "বেন্টলি" ☑️ মূলত লাক্সারি হাই পার্ফর্ম্যান্স গাড়ির জন্য বিখ্যাত ''বেন্টলি''। তাদের গাড়ি গুলো সাধারনত অত্যন্ত বেশি দামি হয়ে থাকে, এক কথায় পিওর লাক্সারিয়াস বা অত্যধিক বিলাসবহুল। শুধু তাই নয়, সব রকমের ফিচার থাকে তাদের গাড়িতে। ⭕ "বেন্টলি বেনটায়গা" বেন্টলির বানানো প্রথম ক্রস-ওভার মিড সাইজ বা মধ্যম রেঞ্জের ৫ দরজার লাক্সারিয়াস এসইউভি। এটি যখন ২০১৫ এর ডিসেম্বরে লঞ্চ হলো, তখন এটি সব থেকে পাওয়ারফুল এবং দ্রুত গতির এসইউভি ছিলো। যদিও এখন অনেক কোম্পানি "ফাস্টেস্ট" এসইউভি বানানোর দিকে ঝুঁকছে, যেমন "Lamborghini Urus" উল্লেখযোগ্য। 🟠 এই 'বেনটায়গা' তে দেয়া হয়েছিলো ৬ লিটারের ডাবল ভি শেপ বা W শেপের ১২ টি সিলিন্ডারের টুইন টার্বো পেট্রোল ইঞ্জিন। পরবর্তী তে এর টুইন টার্বো ভি-৮, ৪ লিটারের পেট্রোল বা ডিজেল ইঞ্জিনের অপশন বাজারে আসে। সর্বশেষ যুক্ত হয়, ৩ লিটারের টার্বো ভি-৬ পেট্রোল ইউনিট। 🔵 তবে সব থেকে মজার ব্যাপার হলো এটি প্লাগ ইন হাইব্রিড টাইপ, তাই এর ক্ষমতা তু...